সকল প্রকার ঋণের কিস্তি গ্রহণ স্থগিত সংক্রান্ত।
সকল প্রকার ঋণের কিস্তি গ্রহণ স্থগিত সংক্রান্ত।: ০১ জানুয়ারি তারিখে বিদ্যমান মেয়াদী (স্বল্প মেয়াদী কৃষি ঋণ ও ক্ষুদ্র ঋণসহ) ঋণ/বিনিয়োগসমূহের বিপরীতে ০১ জানুয়ারি ২০২০ হতে ৩০ সেপ্টেম্বর ২০২০ সময়কালীন প্রদেয় কিস্তিসমূহ Deffered হিসেবে বিবেচিত হইবে। এক্ষেত্রে অক্টোবর/ ২০২০ হতে সংশ্লিষ্ট ঋণ/বিনিয়োগের কিস্তির পরিমাণ ও সংখ্যা পুন:নির্ধারিত হবে। পুন: নির্ধারণকালে জানুয়ারি/২০২০ হতে সেপ্টেম্বর/২০২০ পর্যন্ত যতসংখ্যক কিস্তি প্রদেয় ছিল তার সমসংখ্যক কিস্তির সংখ্যা বৃদ্ধি পাবে। ০১ জানুয়ারি ২০২০ তারিখ হতে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সময়ের কোন কিস্তি পরিশোধিত না হলেও উক্ত কিস্তিসমূহের জন্য মেয়াদী ঋণ/বিনিয়োগ গ্রহীতা খেলাপী হিসেবে বিবেচিত হবেন না।